March 2, 2026
AAJ 2

অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ এই অভিনেতা। একাধিক ছবিতে তাঁর নাচ ভাইরাল জামানার আগেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অথচ তাঁকেই একসময় নাচ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। মাত্র ২১ বছর বয়সেই মেরুদণ্ডের কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন হৃতিক রোশন।

কোনওদিনই নায়কসুলভ শরীর তৈরি করতে পারবেন না হৃতিক। এ কথা সাফ জানিয়েছিলেন চিকিৎসকেরা। তাঁর মেরুদণ্ড বাঁকা। তবে কোনো নেতিবাচক কথাতেই ভেঙে পড়েননি তিনি। উল্টে চ্যালেঞ্জ নিয়েছিলেন অভিনেতা।  মোটা বই নিয়ে নিয়মিত শুরু করেন শরীরচর্চা। ধীরে ধীরে বই থেকে ডাম্বল। এইভাবেই গড়ে তোলেন নায়কসুলভ চেহারা।

এক সাক্ষাৎকারে হৃতিক নিজেই জানিয়েছিলেন সেই কঠিন সংগ্রামের কথা। তাঁর কথায়, “একসময় চিকিৎসকেরা জানিয়েছিলেন আমার শরীর-স্বাস্থ্য অ্যাকশন ছবি করার বা ছবিতে নাচ করার মতো উপযুক্ত নয়। এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। সীমাবদ্ধতার মধ্যেই কীভাবে নিজের সেরাটা দিতে হবে, তা শিখেছিলাম। আমি খুশি যে, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *