February 11, 2026
schl student 4

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। এদিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধার জন্য এক প্রকল্প হল মেধাশ্রী।

জানিয়ে রাখি, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলেই এই সুবিধা মিলবে।

পরিবারের বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকা বা তার কম। অবশ্যই তাকে ওবিসি এবং এস এস সি সম্প্রদায়ের হতে হবে। এই প্রকল্পের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে। যার আওতায় শিক্ষার্থীরা বছরে ৮০০ টাকা করে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *