April 11, 2026
army 1

সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এরপরেই মণিপুরের বিষ্ণুপুর জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিবর্ষণের ঘটনার পর থেকে ব্যাপক যৌথ নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। ফৌলজাং ও গোথোল এলাকায় জঙ্গিরা ভারতীয় সেনার একটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালায়।

ইম্ফলের এক পুলিশ আধিকারিক জানান, গভীর রাতে ফৌলজাং ও গোথোল এলাকায় জঙ্গিরা ফৌগাকচাও আওয়াং লেইকাইয়ে অবস্থিত সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় ভারতীয় সেনা ও সিআরপিএফের ৫৮ নম্বর ব্যাটালিয়ন দ্রুত পাল্টা জবাব দেয়। প্রায় ৩০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।

এর পরই ভোর থেকে ভারতীয় সেনা, সিআরপিএফ, মণিপুর পুলিশ এবং মণিপুর আর্মড ফোর্স (ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন) যৌথভাবে অভিযানে নামে। সংঘর্ষস্থল এবং সংলগ্ন পাহাড়ি এলাকাগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *