রাজ্যকে সুরক্ষা করে প্রথম প্রাধান্য। একাধিকবার কড়া নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ দখলদারি রুখতে, বারংবার সাবধানতা জারি হয়েছে রাজ্য জুড়ে। এরই মধ্যে আবারও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুনরায় ঘোষণা করেছেন যে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলতে থাকবে।
তিনি বলেন, “যতদিন আমি মুখ্যমন্ত্রী আছি, অবৈধ মিয়াদের শান্তি হবে না।” গুয়াহাটির জামুগুড়িহাটে এক সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আজও বিস্বনাথ জেলার বেহালি এলাকায় নোটিশ প্রদান করা হয়েছে। অবৈধ মিয়াদের শান্তি হবে না যতদিন আমি মুখ্যমন্ত্রী আছি,” বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আবারও তার সরকারের কঠোর অবস্থানকে সামনে আনে, বিশেষ করে সেসব এলাকায় যেখানে বাংলা ভাষাভাষী মুসলিম—যাদের প্রায়ই ‘মিয়া’ বলে উল্লেখ করা হয়—জনসংখ্যা বেশি। ‘মিয়া’ শব্দটি ঐতিহ্যগতভাবে বাংলা মুসলিমদের জন্য অপমানসূচক হিসেবে ব্যবহৃত হলেও, সাম্প্রতিক বছরগুলিতে কিছু সদস্য এটি তাদের পরিচয়ের অংশ হিসেবে গ্রহণ করেছেন।
