February 11, 2026
HGBJH1

  রাজ্যের প্রথম সারির হাসপাতাল নামে পরিচিত এসএসকেএম হাসপাতাল। এবার  জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠ্যক্রম পড়ার অভিযোগ উঠল, এই অভিযোগ উঠতেই এসএসকেএম হাসপাতাল তৎপর হল প্রশাসন। সূত্রের খবর, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করার পরেই এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জবাব চাইছিলেন কর্তৃপক্ষ।মূলত দফতর থেকে এসএসকেম  কাছে জানতে চেয়ে ছেন, ওই পড়ুয়ার জাতিগত শংসাপত্র আসল কি নকল? সেই বিষয়েই বিস্তারিত ভাবে জানতে চাওয়া হয়েছে তাদের কাছ থেকে।

ঘটনার তদন্ত সূত্রে জানা যায় এর আগে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে এক পড়ুয়ার জাল সার্টিফিকেট নিয়ে পড়ার অভিযোগে তার ভর্তি বাতিল করা হয়েছিল। এবারও একই ঘটনার সম্মুখীন হতে হয়েছে এসএসকেএম হাসপাতালকে একই অভিযোগ ওঠায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করা হয়েছে।

ইতিমধ্যেই জাল শংসাপত্রের ইস্যু ঘিরে দুজন অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন রাজ্যের প্রশাসনিক বিভাগ। দুই আধিকারিকই একজন খড়গপুর ও একজন ব্যারাকপুরে কর্মরত ছিলেন বলে জাণা গিয়েছে। শুধু এই নয় এর আগেও এই ঘটনা নজরে পড়েছিল, খবর শত্রু জানা যায় এখন এই ঘটনা তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *