March 29, 2026
AAJ 3

জনপ্রিয় ‘ওহ্ মাই গড্‌’ ফ্র্যাঞ্চাইজিতে দেখা যেতে পারে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে। জল্পনা সত্যি হলে অক্ষয় কুমারের বিপরীতে এটিই হবে তাঁর প্রথম ছবি।

ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। পরিচালক অমিত রাই এবার আরও বেশি সময়োপযোগী গল্প উপহার দিতে চলেছেন দর্শকদের।  

যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথম বার বড়পর্দায় দেখা যাবে, এই খবর ছড়াতেই ছবি নিয়ে আশা বেড়েছে অনুরাগীদের।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি। অন্যদিকে, ‘ওহ্ মাই গড্‌’-এর প্রথম ছবি রিলিজ হয় ২০১২ সালে। ২০২৩ সালে রিলিজ হয় ‘ওহ্ মাই গড্‌ ২’। দুই ছবিই দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছিল। এবার ‘ওহ্ মাই গড্‌ ৩’ ছবির অপেক্ষায় অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *