রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অসমের ডিব্রুগড়ে ১,৭১৫ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করেন।
ডিব্রুগড়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, ভারত–ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি অসমের চা ইউরোপের বাজারে রফতানিতে বড় সহায়তা করবে। তিনি দাবি করেন, অসমকে বন্যামুক্ত করতে কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে উন্নয়ন, শান্তি, নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও বন্যামুক্ত অসম গঠনের লক্ষ্যে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিশেষ করে আপার অসমের মানুষের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। ডিব্রুগড়ে গড়ে ওঠা অসম বিধানসভার দ্বিতীয় কমপ্লেক্স প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। শাহ ২৮৪ কোটি টাকার দ্বিতীয় বিধানসভা ভবন ও বিধায়ক হস্টেল প্রকল্পের শিলান্যাস করেন।
