March 3, 2026
AAJ 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আম্পায়ার এবং ম্যাচ রেফারি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি)। মঙ্গলবার এ সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে মাঠের দায়িত্বে থাকবেন ক্রিস গাফানি এবং আলাউদ্দিন পালেকর। তৃতীয় এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

আইসিসি সূত্রে খবর, ২০২৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালেও ভারত-ইংল্যান্ডের ম্যাচে ক্রিস গাফানি আম্পায়ারিং করেছিলেন। আলাউদ্দিন পালেকর এই বছরের বিশ্বকাপে ইংল্যান্ডের দুটি ম্যাচের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও আম্পায়ার ছিলেন।

অন্যদিকে, বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল, যেখানে লড়াই হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে। মাঠের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়র্ফ। তৃতীয় আম্পায়ার নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার, আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন জভগল শ্রীনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *