February 14, 2026
AAJ 1

ব্যস্ত এলবিএস রোডে দুপুরের ব্যস্ত সময়। হঠাৎ বিকট শব্দ, আর তার পরেই ধুলোয় ঢেকে যায় চারপাশ। নির্মাণাধীন মেট্রো প্রকল্পের একটি পিলারের সিমেন্টের অংশ ভেঙে পড়ে চলন্ত অটোরিকশার উপর। আহত অন্তত চারজন।

 প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও পূর্বাভাস ছাড়াই পিলারের স্ল্যাব খসে পড়ে। মুহূর্তের মধ্যে দুমড়ে – মুচড়ে যায় অটোরিকশাটি। কাছেই থাকা একটি গাড়ির অংশও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

প্রশাসনের দাবি, দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। দমকল, পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।

তবে প্রশ্ন উঠছে নির্মাণকাজের সময় নিরাপত্তা মানা হচ্ছিল কি? নিয়মিত পরিদর্শন ও মান নিয়ন্ত্রণে কোনও ফাঁক ছিল না তো?

এই ঘটনা নতুন করে বাণিজ্যিক নগরীতে পরিকাঠামো নির্মাণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ব্যস্ত সড়কে চলমান যানবাহনের ঠিক উপরেই যদি নির্মাণ সামগ্রী ভেঙে পড়ে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুরক্ষিত সেই প্রশ্নই এখন সামনে।

তদন্ত শুরু হয়েছে। দায় নির্ধারণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *