March 13, 2026
AAJ 2

বলিউডে দক্ষ অভিনেতাদের মধ্যে প্রথম সারির অভিনেতা হলেন সৌরভ শুক্লা। বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন কেড়েছেন তিনি। তবে এ বার অভিনয় নয়, বরং ক্যামেরার নেপথ্যে কাজ করতে চান তিনি, এমনটাই খবর।
সম্প্রতি ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত সৌরভ। সূত্রের খবর, এই ছবির কাজ শেষ করার পর নিজের পরিচালিত ছবির শুটিং নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সৌরভের কথায়, “ছবি বা ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করলে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকে ঠিকই, তবে একজন সৃজনশীল মানুষের আকাঙ্ক্ষা অনেক বড়।“ তাই সৃজনশীল তাগিদ থেকেই এই সিদ্ধান্ত অভিনেতার।
ইতিমধ্যেই পরিচালনার কাজে হাত দিয়েছেন তিনি। তাঁর আসন্ন ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা পঙ্কজ কাপুর এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে। এখন এই নতুন কাজে মজে অভিনেতা তথা পরিচালক সৌরভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *