February 11, 2026
Sanjay roy

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় উত্তাল রাজ্য। সুপ্রিম কোর্টে চলছে মামলা। গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

এবার আদালতের নির্দরেসিডেন্সি জেলে পাঠানো হল সঞ্জয়কে। ঘটনাচক্রে সেই জেলেই বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হল আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। পয়লা ২২ ওয়ার্ডের ২১ নম্বর সেলে রয়েছে সঞ্জয়।

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে তাকে। জানা গিয়েছে আগে এই সেলে ছিল হাবিব নামে এক খুনের আসামী। তাকে অন্যত্র সরিয়ে সঞ্জয়কে রাখার ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে সঞ্জয়কে। পাহারায় রাখা হয়েছে বিশেষ দুই কারারক্ষীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *