February 11, 2026
rg kar 1

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। এরপর তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।

এবার যেমন মুখ খুললেন এক ডাক্তার। আসল চিকিৎসককে ‘ভুয়ো’ হিসেবে দাবি করে জেল খাটানোর অভিযোগ আনা হয়েছে সন্দীপ এবং তাঁর ‘বাহিনী’র বিরুদ্ধে। ২০২২ সালে নিট পিজি পরীক্ষায় ২৯১৩৭ র‍্যাঙ্ক করেছিলেন রাজীব রঞ্জন।

বিহারের সরকারি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করা এই ডাক্তার এই রাজ্যে বেসরকারি মেডিক্যাল কলেজে পিজি স্তরে ভর্তির জন্য কাউন্সেলিংয়ে যোগ দিয়েছিলেন। সেই সময় কাউন্সেলিং সেন্টার ছিল আরজি কর। তখন তাঁর এমবিবিএস ডিগ্রি ভুয়ো বলে দাবি করেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন ডিন অফ স্টুডেন্টস বুলবুল মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *