February 11, 2026
Russian oil tanker seized in North Atlantic

উত্তর আটলান্টিক মহাসাগরে একটি রুশ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। বহু সপ্তাহ ধরে নজরদারি ও তাড়া করার পর ‘বেলা–১’ নামে পরিচিত জাহাজটি বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) আটক করা হয়। নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে জাহাজটিকে থামানো হয় বলে জানানো হয় মার্কিন পক্ষ থেকে।

মার্কিন ইউরোপীয় কমান্ড জানায়, ভেনেজুয়েলার কাছে বাহিনীর বোর্ডিং এড়াতে সক্ষম হলেও শেষ পর্যন্ত মার্কিন সামরিক কর্মী এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির যৌথ অভিযানে ট্যাংকারটি আটক করা হয়। ঘটনার পর রাশিয়া নিশ্চিত করেছে যে জাহাজের নাবিকদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন এবং মার্কিন সরকারকে ক্রুদের মানবিক আচরণ নিশ্চিতে আহ্বান জানিয়েছে। মার্কিন পক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক আইনের আওতায় অভিযানে নেওয়া হয়েছে এবং তদন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *