February 11, 2026
arrst

বেশ কিছুদিন ধরেই চলছিল উঠছিলো একাধিক অভিযোগ। অভিযোগের ওপর ভিত্তি করেই শুরু হয় খোঁজ, অবশেষে গ্রেফতার করা হলো তাকে। আসাম ও অরুণাচল প্রদেশের সীমানা ঘেঁষা জঙ্গল থেকে নিষিদ্ধ উলফা (স্বাধীন) বা উলফা(আই)-এর ‘অপারেশনাল কমান্ডার’ রূপম অসমকে গ্রেপ্তার করল আসাম পুলিশ।

আসাম পুলিশ, আসাম রাইফেলস এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী -এর যৌথ অভিযানে ধরা হয়। রূপম দীর্ঘদিন ধরে আসামের বিভিন্ন জেলায় উলফা(আই)-এর হয়ে চাঁদাবাজির র‍্যাকেট চালাচ্ছিল এবং পূর্ব আসামে সংগঠনটির গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত।

২০১৮ সালে বোর্দুমসা থানার অফিসার ইন চার্জ ভাস্কর কলিতা হত্যাকাণ্ডে তার নাম রয়েছে, এবং ওই ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা তাকে অভিযুক্ত করে চার্জশিটও দাখিল করেছে। বর্তমানে ওই সীমান্ত অঞ্চলে উলফা(আই)-এর অন্যান্য সদস্যদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *