March 27, 2026
AAJ 3

‘রামায়ণ’ ছবিকে ঘিরে দর্শকদের কৌতূহল ক্রমেই বাড়ছে। বিশেষত, রণবীর কাপুরকে রামের চরিত্রে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করলেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা।

রামনবমী উপলক্ষ্যে একটি পোস্টে তিনি জানান, আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তীর দিনেই প্রকাশ্যে আনা হবে রামের বেশে রণবীরের প্রথম ঝলক। এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা।

প্রযোজকের কথায়, “এই গল্প আমাদের সকলের। আমরা অত্যন্ত দায়িত্ব ও ভক্তি সহকারে কাজটি করেছি।” তাঁর দাবি, রামায়ণের মতো মহাকাব্যকে বড়পর্দায় তুলে ধরতে কোনও খামতি রাখা হয়নি।

উল্লেখ্য, ছবির পরিচালক নীতেশ তিওয়ারি। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *