March 2, 2026
AAJ 2

জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে উত্তর ত্রিপুরা জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক চাঁন্দনী চন্দ্রনের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হল এক সভা।

উক্ত সভায় জেলাশাসক জানান, উপ-নির্বাচন উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি ও ১৭ জানুয়ারি ৫৬ ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট ফার্স্ট লেভেল চেকিং করা হবে। ইতিমধ্যেই এই চেকিং প্রক্রিয়ার জন্য জেলা পর্যায়ে একটি টিম গঠন করা হয়েছে। চেকিং চলাকালীন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, নির্বাচন সংক্রান্ত সমস্ত নিয়ম ও নির্দেশিকাও তুলে ধরা হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক দেবযানী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, জেলাশাসক কার্যালয়ের ডিসি সোমা সাহা সহ বিজেপি, সিপিআই (এম), আইএনসি, এআইটিসি ইত্যাদি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *