February 11, 2026
tablet

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নাগাল্যান্ডের এন এল ০১ এ যে ০৪ ০৩ একটি ১২ চাকার গাড়ি আটক করে প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায়। যাতে সিমেন্ট বুঝাই ছিল। খবর ছিল গাড়িটিতে বেআইনি ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে। ছুটে আছে পশ্চিম জেলার এসপি কিরণ কুমার কে। সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায় সহ পুলিশ বাহিনী। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১২ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাগাল্যান্ডের গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি টাকার মতো হবে । গাড়িটি মেঘালয় থেকে সুনামুরার উদ্দেশ্যে সিমেন্ট বুঝাই করে নিয়ে আসা হয়েছিল। দুজনকে আটক করা হয়েছে যাদের নাম জামাল হোসেন ও মিন্টু বর্মন । দুজনের বাড়িই বিশালঘর। তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *