February 11, 2026
2

গোপন খবরের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ শহরের ময়লাখলা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে ১.৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে দুটো বাইক, ৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য ৫ কোটি টাকা হবে।

সাথে তিন জনকে আটক করা হয়েছে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে চান্দিমুড়া এলাকার বাসিন্দা বাবুল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে।

সেই খবরের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।  সাথে তিন জনকে আটক করা হয়েছে। ধৃতরা হলেন, বাবুল মিয়া (৫৫), শিপন হোসেন, সঞ্জয় মিয়া, পুলিশ এ ব্যাপারে একটি এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *