ইংরেজি নববর্ষের প্রথম দিনেই সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় তারাপীঠ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল। বছরের শুরুতেই মায়ের আশীর্বাদ নিতে ভোর থেকেই দূরদূরান্ত থেকে ভক্তরা তারাপীঠে এসে পৌঁছান। মন্দির চত্বরে সারিবদ্ধভাবে পুজো ও দর্শনের ব্যবস্থা করা হয়।
ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া ব্যবস্থা। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেন। মন্দির এলাকায় নজরদারি বাড়ানো হয়।
ভক্তদের বিশ্বাস, নববর্ষের প্রথম দিনে মায়ের দর্শন ও পুজো করলে সারা বছর সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সেই বিশ্বাসেই নববর্ষের সূচনালগ্নে তারাপীঠে ভক্তসমাগম নতুন মাত্রা পায়।
