February 11, 2026
rg kar 2

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই ধর্মতলায় আরও একবার ধর্নায় বসেছিলেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। ২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এই ধর্ণায় বসার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

কিন্তু আগামী দিনেও এই ধর্না চালিয়ে যাওয়ার জন্য মামলা করার আবেদন জানিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এবার সেই আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির প্রসেনজিৎ বিশ্বাস ইতিমধ্যেই এই অনুমতি দিয়েছেন। শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়াও।

অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের এই সংগঠন আজ দুপুর তিনটের সময় সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজার সাথে সাক্ষাৎ করার সময় চেয়ে নিয়ে ইমেইল পাঠিয়েছেন। পাশাপাশি তারা নবান্নের মুখ্য সচিবের সঙ্গে দেখা করার জন্যও চিঠি পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *