March 28, 2026
subhendu org3

বিগত বেশ কিছু সময় ধরে উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে দেশের বিভন্ন দিকে, ওয়াকফ আইনের বিরুদ্ধে বাংলা সহ ভারতের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ।

এই অশান্তির আবহেই সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুন করা হয়। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। এবার সেই পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের পরিবারের হাতে ১০ লক্ষ ১ হাজার টাকা তুলে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

হরগোবিন্দ ও চন্দনের পরিবারের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন দাস পরিবারের সদস্যরা। এদিন হিংসা-বিধ্বস্ত এলাকার বেশ কিছু বাড়িঘর পরিদর্শন করেন শুভেন্দু। তাঁর কাছে এদিন বিএসএফ ক্যাম্প তৈরির দাবি জানান গ্রামের মহিলারা। সেখানে যাতে স্থায়ী ক্যাম্প তৈরি করা যায়, তার আশ্বাস দেন বিজেপি বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *