March 2, 2026
AAJ 2

পুলিশি অভিযানে চুরি যাওয়া দু’টি স্কুটি ও বাইক উদ্ধার করল আমতলী থানার পুলিশ। সূত্রের খবর, গত ১১ জানুয়ারি হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের সামনে চুরি যায় একটি স্কুটি। এই ঘটনায় থানায় অভিযোগ জানান সুকান্ত পাল। অভিযোগের ভিত্তিতে ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে হদিশ পাওয়া গেল চোরের। গতকাল সন্ধ্যায় অশ্বিনি মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই এলাকায় কমল দেবের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করে পুলিশ।  

পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় নম্বরবিহীন আরও একটি স্কুটি ও বাইক। বাজেয়াপ্ত স্কুটি ও বাইকের মালিকের সন্ধান পেতে ফের তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *