March 21, 2026
AAJ 2

জাতীয় প্রতিরক্ষায় এবার বড় পদক্ষেপ নিল ভারত। সামরিক ক্ষেত্রে যুক্ত হল ‘এয়ার-ব্রেথিং প্রোপালশন সিস্টেম’। এটি যুদ্ধবিমান বা দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধির এক অভিনব প্রযুক্তি।

এই ইঞ্জিন-প্রযুক্তি জ্বালানির দহনের জন্য বায়ুমণ্ডলীয় অক্সিজেন ব্যবহার করতে সক্ষম। সাধারণ রকেটের মতো এতে নিজস্ব অক্সিডাইজার ব্যবহারের প্রয়োজন পড়ে না। ফলে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান হালকা হয়।

এতদিন পর্যন্ত এই প্রযুক্তি শুধু আমেরিকা, রাশিয়া এবং চিনের কাছে ছিল। এবার এই প্রযুক্তি অর্জনে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) নিয়ন্ত্রিত ‘ফাউন্ডেশন ফর সায়েন্স ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (এফএসআইডি)-র সঙ্গে চুক্তিবদ্ধ হল ভারতীয় বায়ুসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *