March 28, 2026
fermar

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক প্রকল্প ঘোষণা করে সরকার। এবার রাজ্য সরকারের একটি প্রকল্পে ১০ লক্ষ টাকা অবধি দেওয়ার কথা ঘোষণা করা হল। ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহার সরকার সম্প্রতি শুধুমাত্র কৃষকদের জন্য সুখবর দিয়েছে। সম্প্রতি যেমন বিহারের রাষ্ট্রীয় কৃষি যোজনার অধীন কৃষি পণ্য সংরক্ষণের জন্য গুদাম বানানোর ক্ষেত্রে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই গুদাম নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে ১০০-২০০ টন খাদ্যশস্য মজুত রাখা যায় এমন গুদাম তৈরিতে সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকা অবধি অনুদান দেওয়া হবে।

চলতি বছর এই ধরণের মোট ৩টি গুদাম বানানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এর মধ্যে দু’টি গুদাম ১০০ টন এবং একটি ২০০ টনের। যে সকল ব্যক্তিরা আবেদন করবেন তাঁদের মধ্যে থেকে কারা পাবেন তা লটারি করে বেছে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *