নতুন নিয়ম চালু হতে চলেছে দর্শনার্থীদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দিরের দর্শন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন,তা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র। মন্দির কমিটির সঙ্গে আলোচনার পরই নতুন নিয়ম চালু করা হবে বলে জানিয়েছেন।
মন্দির কমিটির সঙ্গে বৈঠকেও তিনি বলেন, দর্শনার্থীরা যাতে কোনও সমস্যা ছাড়াই মসৃণ ভাবে মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারে, পুজো দিতে পারেন, তার জন্য নতুন নিয়ম চালু করে ছেন। মহিলা এবং বয়স্কদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও ভিআইপিদের জন্য আলাদা কোনও ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে।
নয়া পরিকল্পনা অনুযায়ী,ব্যারিকেড করে ছয় লেনের র্যাম্প বানানো হবে। তাই পুণ্যার্থীরা সহজেই মন্দির দর্শন ও পুজো করতে পারবেন। পুরুষ, মহিলা, এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।। মন্দির দর্শন শেষে গড়ুরদ্বার হয়ে বেরোতে হবে পুরুষ পুণ্যার্থীদের।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা মনে করছেন, নতুন এই ব্যবস্থা চালু হলে ভাল ভাবে মন্দির দর্শন করার সুযোগ পাবেন পুণ্যার্থীরা। মন্দিরে প্রবেশ থেকে শুরু করে দর্শন— সব ক্ষেত্রেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি হবেনা। বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হবেনা । তাই আগামী দিনে পুণ্যার্থীদের সুবিধার্থে দর্শনের নিয়ম পরিবর্তন আনা হচ্ছে।
