April 11, 2026
Arunachal pradesh

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দুর্গম ও উচ্চভূমি এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে অরুণাচল প্রদেশে নতুন অক্সিজেন উৎপাদন কেন্দ্র চালু করল ভারতীয় সেনাবাহিনী। সুবনসিরি ভ্যালির বোরারুপাকে অবস্থিত একটি ফিল্ড হাসপাতালে এই আধুনিক অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের উদ্বোধন করা হয়।

প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, কনটেইনারভিত্তিক এই অক্সিজেন প্ল্যান্টের সঙ্গে একটি রিফিলিং সেন্টারও গড়ে তোলা হয়েছে। এটি সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এই প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেছে সোলজার্স ইন্ডিপেন্ডেন্ট রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন। প্ল্যান্টটির উদ্বোধন করেন স্পিয়ার কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস. পেন্ধারকার। অনুষ্ঠানে সেনার শীর্ষ আধিকারিক, রাজ্য প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় মানুষ এবং প্রাক্তন সেনাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *