February 11, 2026
AAJ 1

২৬ সেপ্টেম্বর মুক্তি পায় দুই পরিযায়ী শ্রমিকের কাহিনী বিষয়ক নির্মিত নীরজ ঘেওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’। সুরাটের সুতোকলে কাজ করা দুই বন্ধুর গল্প বলে এই ছবি। তবে এ কাহিনী নিছক গল্প নয়! লকডাউনকালে ভারতের মধ্যপ্রদেশে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। অমৃত কুমার ও মহম্মদ সাইয়ুব – দুই বন্ধু বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন সুরাট থেকে উত্তরপ্রদেশে। মধ্যপ্রদেশ পর্যন্ত যেতে পথেই হিটস্ট্রোকে মারা যায় অমৃত। তবে বন্ধুকে একা ফেলে চলে যায়নি সাইয়ুব। বন্ধুর মরদেহ সে নিয়ে যায় তার বাড়িতে। ২০২০ সালে এক সংবাদপত্রে এমনই এক প্রতিবেদন তুলে ধরেন সাংবাদিক। সেই খবরের সূত্র ধরেই ছবির নির্মাণ।

মুখ্য চরিত্রে বিশাল জেঠওয়া ও ঈশান খট্টর। রয়েছেন জাহ্নবী কাপুরও। সমালোচক থেকে দর্শক — সকলের মন জয় করেছে এই ছবি। বড়পর্দায় মুক্তির আগেই ৯৮তম অস্কারের দৌড়ে শামিল ছিল এই ছবি। এবার আন্তর্জাতিক ফিচার ছবির সেরা ১৫-এর তালিকায় জায়গা করে নিল ‘হোমবাউন্ড’।

আগামী ২২ জানুয়ারি এই ১৫টি আন্তর্জাতিক ছবির মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা পাঁচ ছবিকে। সেই পাঁচ ছবির মধ্যে সেরার সেরা ছবি পাবে পুরস্কার। চলতি বছরে টরন্টো চলচ্চিত্র উৎসব ও কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় এই ছবি। বিদেশি দর্শকের কাছেও প্রশংসিত এই ছবি। এবার সেই ছবি অস্কার জিতবে কি না, অপেক্ষায় দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *