February 11, 2026
jotipriyo mallik 3

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে তার বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। কিন্তু এবার আদালতে এই রেশন দুর্নীতির মামলায় এবার বিচারকের প্রশ্নের মুখে ইডি। ইডির কাছে আদালতের প্রশ্ন জ্যোতিপ্রিয় মল্লিকের ওই হিসাব বহির্ভূত সম্পত্তি যে রেশন দুর্নীতির মাধ্যমেই তৈরি হয়েছে এর প্রমাণ কোথায়? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও অবশ্য এর পাল্টা যুক্তি দিয়েছেন।

কেন তারা মনে করছেন জ্যোতিপ্রিয় মল্লিকের এই হিসাব বহির্ভুত সম্পত্তির সাথে রেশন দুর্নীতির যোগাযোগ রয়েছে? তারই পক্ষে একাধিক যুক্তি সাজিয়েছে ইডি। রেশন দুর্নীতি মামলাকে হিমালয়ের সঙ্গে তুলনা করে, এই দুর্নীতির টাকাকে হিমবাহের সঙ্গে তুলনা করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *