February 11, 2026
MANIK SAHA (1)

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। বহুদিন ধরেই চলছিল কথা, দাবি ছিল একাধিক, তাই এর তাগিদেই বৈঠক হলো রাজ্যে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মচারীদের নানান দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ পেশ করল রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ।

রাজ্যের কর্মচারীদের স্বার্থরক্ষার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে। সংগঠনের প্রতিনিধিরা আজ মুখ্যমন্ত্রীর হাতে দাবি সনদ তুলে দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের কর্মকর্তারা জানান, তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে – কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যেও অষ্টম বেতন কমিশন গঠন করা, ‘এক দেশ, এক বেতন’ নীতি কার্যকর করা, চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, পেনশন সুবিধা পুনর্বহাল করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *