March 29, 2026
nrs 2

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার বিস্ফোরক দাবি সিবিআই আধিকারিকের। রিপোর্ট অনুযায়ী, হাসপাতালের ভেতরে চলা ঘুষ চক্রের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেই সঙ্গেই সামনে এসেছে অবৈধ ওষুধ চক্রের কথা। জানা যাচ্ছে, আরজি করের ভেতর চলতে থাকা নানান অনৈতিক কাজকর্মের কথা জেনে যায় নিহত তরুণী। সম্ভবত সেই কারণেই ‘টার্গেট’ করা হয় তাঁকে। সুবিধাজনক জায়গায় ট্রান্সফারের জন্য হাসপাতালের ভেতর ঘুষ চক্র চলত। ঘুষ চক্রের পাশাপাশি আরজি করের হাসপাতালে চলা বেআইনি ওষুধ চক্রের কথাও সিবিআই জানতে পেরেছে বলে খবর।

সরকারের কেনা কোটি টাকার ওষুধ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যা কিনা অবৈধ চক্রের মাধ্যমে নানান প্রাইভেট মেডিক্যাল স্টোরে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলারাও এর সঙ্গে জড়িত, তদন্তে এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *