February 11, 2026
mamata 6

বদলেছে যুগ আর তাই যুগের তাল মিলিয়ে এগিয়ে চলেছে সব কিছু। বর্তমান যুগ এখন অনলাইনের যুগ। আর যুগের সাথে তাল মিলিয়ে চলছে একাধিক বদলের পথে হাঁটছে রাজ্য। এবার সাধারণ মানুষের হয়রানি কমাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।

এবার থেকে সার্টিফিকেটের জন‍্য আর পঞ্চায়েত দফতরে ঘুরতে হবে না। মানুষের অতি প্রয়োজনীয় ছ’ধরনের শংসাপত্র এবার থেকে মিলবে বাড়িতে বসেই। এবার থেকে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র, ডিসট্যান্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এই সমস্ত মিলবে অনলাইনে।

যাতে খুব সহজে সাধারণ মানুষ এই সব নথি হাতে পেয়ে যান, সেই লক্ষ্যে অনলাইন ব্যবস্থা চালু করছে রাজ‍্য সরকার। এতদিন পর্যন্ত এই সব শংসাপত্র পেতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হত। তবে এবার থেকে আর সেই ঝক্কি থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *