ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ফিটনেস জীবন… হরদম চর্চায় থাকেন মালাইকা। তার ফিটনেসে টক্কর দিতে রীতিমতো হিমশিম খায় বলিউডের বর্তমানের নায়িকারা। ইতিমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনে বিয়ে আর বিচ্ছেদ নিয়ে মুুখ খুলেছেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে আরবাজ খানের সঙ্গে বিবাহ হয়েছিল মালাইকার। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। মালাইকা- আরবাজের বিবাহ বিচ্ছেদের পর আরবাজ- সুরার সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়, বর্তমানে আরবাজ- সুরার একটি কন্যা সন্তানও আছে। অন্যদিকে, মালাইকা দীর্ঘদিন অর্জুন কপূর -এর সঙ্গে সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের ঘোষণা করেন।
আর সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনো মেয়েরই খুব অল্প বয়সে বিবাহিত সম্পর্কে যাওয়া উচিত নয়। মেয়েদের উচিত বিবাহিত সম্পর্কে যাওয়ার আগে জীবনের অভিজ্ঞতা নেওয়া। কম বয়সে বিয়ে করাকে মালাইকা ‘ভুল’ বলে উল্লেখ করেছেন এবং আবেদন করেছেন, অন্য কেউ যেন এই রকমের ভুল না করেন।
মালাইকা আরবাজ খানের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। নিজেদের সন্তান, বিচ্ছেদের পরে তাঁর সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন মালাইকা। অভিনেত্রী বলছেন, ‘আমি বিয়েতে বিশ্বাস করি, কিন্তু তার মানে এই নয় যে বিয়ে জিনিসটা আমার জন্য। যদি কখনও বিয়ে করার মতো পরিস্থিতি তৈরি হয়, ভালো। কিন্তু আমি এখনও পর্যন্ত এটার জন্য প্রস্তুত নই।
