Failure, risk taking, work stress
সপ্তাহের শেষ দিনে প্রবল রক্তক্ষরণ দেখা গিয়েছে ভারতের শেয়ার বাজারে। ২৮ ফেব্রুয়ারি সকাল থেকেই সব সূচক নিম্নমুখী ছিল। বিএসই সেনসেক্স দুপুর দেড়টা নাগাদ ১৪০০ পয়েন্ট নিচে নেমে যায়। নিফটি ৫০ সূচকও ২২১৫০ পয়েন্টের নিচে নেমে পড়ে। দুপুর তিনটায় নিফটি ৫০ সূচক ৩৮৫ পয়েন্ট কমে ২২১৬১ পয়েন্টের আশেপাশে অবস্থান করছিল। ব্যাঙ্ক নিফটি সূচকও প্রায় ১ শতাংশ কমেছে। শুক্রবারের এই পতনে ব্যাঙ্কিং ও তথ্যপ্রযুক্তি (আইটি) সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব সেনসেক্স ও নিফটি-তে স্পষ্ট। এ দিনের বাজারে পতনের ফলে প্রায় ৯.৬১ কোটি টাকার সম্পদ মুছে গিয়েছে বাজার থেকে।
বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-নীতি নিয়ে আমেরিকার প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। ট্রাম্পের শুল্ক-যুদ্ধের হুঁশিয়ারি বিনিয়োগকারীদের দোলাচলে ফেলেছে, যার ফলে এই পরিস্থিতি দেখা যাচ্ছে শেয়ার বাজারে। আগেরদিন আমেরিকার শেয়ার বাজারেও ধাক্কা লেগেছিল, বিশেষ করে Nvidia-এর শেয়ার দরে পতন হয়েছে। এর প্রভাব ভারতে আইটি সংস্থার শেয়ার দরেও দেখা গিয়েছে। গাড়ি প্রস্তুতকারক সংস্থা থেকে শুরু করে অয়েল অ্যান্ড গ্যাসের স্টক, কেউই এই পতন এড়াতে পারেনি।
