March 2, 2026
AAJ 3

আমবাসা পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের টিআরটিসি পাড়ায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের সংকট এবং ড্রেন সংস্কারের কাজ স্থগিত থাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

বুধবার টিআরটিসি পাড়ার বাসিন্দারা তিন দফা দাবিকে সামনে রেখে পুর পরিষদের চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন জমা দেন। সম্রাট বসাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন চেয়ারম্যানের হাতে লিখিত দাবি পত্র তুলে দেয়। তাঁদের মূল দাবিগুলি হল, দ্রুত রাস্তাঘাট সংস্কার, নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা এবং এলাকার নিকাশি ব্যবস্থার সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।

এ বিষয়ে সম্রাট বসাকের অভিযোগ, “টিআরটিসি পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নিয়মিত কর প্রদান করে আসছেন। কিন্তু তার পরেও এলাকায় ন্যূনতম নাগরিক পরিষেবা মিলছে না। রাস্তা ভাঙাচোরা, ড্রেন অচল, পানীয় জলের সংকট ক্রমশ প্রকট হচ্ছে। পুর পরিষদের উদাসীনতার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *