February 11, 2026
AAJ 2

খুব জরুরি কাজে ব্যস্ত। এদিকে পার্টিতে যাবেন, কিন্তু হাতে একেবারেই সময় কম। তবু সাজ হতে হবে জমকালো। এমন পরিস্থিতিতে দ্রুত রূপটানের জন্য জেনে রাখুন কয়েকটি সহজ উপায়।

মুখের মেকআপ

নিখুঁত মেকআপের জন্য প্রথমে প্রাইমার ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এরপর ময়েশ্চারাইজারের সঙ্গে ফাউন্ডেশন মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। চেহারা আরও উজ্জ্বল করে তুলতে গোলাপি ব্লাশ ব্যবহার করতে পারেন।

চোখের সাজ

চোখের উপরের এবং নীচের অংশে হালকা করে কাজল লাগান। এরপর ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কাজলটি চোখের উপর দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিন। আইশ্যাডো ব্যবহার না করে ‘স্মোকি আই’ তৈরি করতে চাইলে এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর ব্রাশের সাহায্যে নীচের অংশেও হালকা করে কাজল লাগিয়ে নিন। চোখকে আরও দীর্ঘ ও আকর্ষণীয় দেখাতে, নীচের বাইরের কোণা থেকে চোখের উপরের কোণ পর্যন্ত জেল লাইনার ব্যবহার করে ‘উইং’ বা ডানার মতো আকৃতি দিতে পারেন। সবশেষে মাসকারার সাহায্যে চোখের উপর ও নীচের পাতাকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন।

ঠোঁটের সাজ

শুষ্ক বা ফাটা ঠোঁটে কোনও মেকআপ ভালো দেখাবে না। তাই প্রথমেই ঠোঁটে লিপ বাম লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর টিস্যু দিয়ে অতিরিক্ত লিপ বাম শুষে নিন। এবার বেছে নিন আপনার পছন্দের লিপস্টিক। তবে লিপস্টিক পড়ার আগে অবশ্যই লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *