March 23, 2026
ftgtfg 1

খড়গপুর  পশ্চিম মেদিনীপুর বাংলা তথা ভারতের মানচিত্রে এক অন্যতম জায়গা। সারা দেশের কাছে পরিচিত লাভ করেছে মিনি ইন্ডিয়া নামে। সকলের মুখে মুখে পরিচিত, রেলশহর হয়ে উঠেছে খড়গপুর নামটি। তাই খড়গপুরের বিভিন্ন এলাকায় বাস সারাদেশের একাধিক ধর্মের একাধিক ভাষাভাষী মানুষজন।

সংস্কৃতি ও ভাষাভাষী মানুষের বসবাসের কারণে ছোট্ট রেল শহর পরিচিত ভারতবর্ষের সংস্করণ।এই খড়গপুর, পরিচিত খড়গপুর হওয়ার আগে  নানা ইতিহাস লুকিয়ে রয়েছ। তখনও ছিল ব্রিটিশ শাসকের অধীনে। তার আগে শহর টি বহু শাসক শাসন করেছেন। নেপথ্যে রয়েছে একাধিক ইতিহাসের কাহিনি গুচ্ছ।বর্তমান দিনে খড়্গপুরে হয়েছে সুদীর্ঘ রেল স্টেশন, প্রযুক্তিবিদ্যার অন্যতম প্রাচীন কেন্দ্র খড়গপুর, রয়েছে একাধিক বিদ্যালয়, হাসপাতাল মেট্রোপলিটন শহরও। বহু উঁচু টিলা এলাকা নিয়ে এই শহর।

 রয়েছে বায়ুসেনার বিমান ঘাঁটি। স্বাভাবিকভাবে সারা দেশের কাছে একটি অন্যতম শহর খড়গপুর। খড়গপুরকে কেন্দ্র করে একাধিক ট্রেনের যাতায়াত করছে। স্বাভাবিকভাবে ইতিহাস এবং প্রযুক্তির মেলবন্ধন  রয়েছ এই পশ্চিম মেদিনীপুর জেলায়। মনে করা হয়, আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে উঁচু টিলা কেটে তৈরি করা হয়েছে রাস্তা। চালু হয় রেলপথ। ব্রিটিশ সময়কালে যা পরিচিত ছিল বেঙ্গল-নাগপুর রেলওয়ে । জঙ্গলাকীর্ণ এই জেলা কেটে সাফ করে গড়ে তুলে ছেন রেল নগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *