সিএসকের ঘরে ঢুকে একতরফাভাবে ম্যাচ জিতে আইপিএলে রুখে দাঁড়িয়েছে কেকেআর। প্রথমে চেন্নাইকে ১০৩ রানের মধ্যে আটকে রাখা ও ১০ ওভারে খেলা শেষ করে শুধু ২ পয়েন্ট এই নয় শুধু, নেট রানরেটও বেশ অনেকটা বাড়িয়ে নিয়েছে নাইটরা।এই জয়ের ফলে লিগ টেবিলে বড় লাফ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স উঠে পড়েছেন খেলার ময়দানে।
ছয় নম্বর থেকে সরাসরি ৩ নম্বরে উঠে এসেছে অজিঙ্কে রাহানের দল। ৬ ম্যাচে ৩ জয়, ৩ হার, ৬ পয়েন্ট নাইটদের। কেকেআরের নেট রানরেটে আরসিবি, পঞ্জাব ও লখনউকে পিছনে পিছনে ছেড়ে দিয়ে আগের দিকে অতিক্রম করে চলছে।
বর্তমানে লিগ টেবিলে ৫ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, +১.৪১৩ নেট রানরেট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছ গুজরাত টাইটান্স। ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, +১.২৭৮ নেট রানরেট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে দিল্লি। এখন দেখার বিষয় পরবর্তীতে কি হতে চলেছে খেলার ময়দানে।
