পরীক্ষা দিয়ে খানিক ভয়েই ছিলেন! পাশ করবেন কিনা এই প্রশ্নে মন অস্থির হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানের। অবশেষে সেই ভাবনাই সত্যি হয় অভিনেত্রীর। আইন পরীক্ষায় অকৃতকার্য কিম। বছরশেষে এক সাক্ষাৎকারে ফের সেই ব্যথা সামনে এল।
কিমের স্বীকারোক্তি, “পরীক্ষা দিয়ে আঁচ করেছিলাম, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। প্রশ্নের উত্তরগুলো খুব ভালো লিখতে পারিনি। তবুও আশা করেছিলাম, যদি ভালো কিছু ঘটে। কিন্তু ভালো কিছু ঘটল না।”
আইনের ছাত্রী কিম। অভিনয়ের পাশাপাশি করছেন পড়াশোনা। অনেক চেষ্টার পরও পরীক্ষায় পাশ করতে পারেননি অভিনেত্রী। ৭ নভেম্বর তাঁর অকৃতকার্যতার ফলাফল প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বছরশেষের এক সাক্ষাৎকারে গোটা বছর ফিরে দেখতে গিয়ে নতুন করে সেই অপ্রিয় প্রসঙ্গ মনে পড়তেই ফের ভেঙে পড়েছেন তিনি।
