March 2, 2026
AAJ 3

ফেডারেশনের বিরুদ্ধাচরণে পা গলালেন তিনি? ইতিমধ্যেই নিজের আসন্ন ছবির কথা ঘোষণা করেছেন দেব। ছবিতে নায়িকার চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের বড়পর্দায় দেখা যাবে বহুল চর্চিত এই ‘দেশু’ জুটিকে।

শোনা যাচ্ছে, এই ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। ফেডারেশনের বিরোধিতা করায় বর্তমানে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘বয়কট’ অনির্বাণ। এই অবস্থায় নিয়মের তোয়াক্কা না করে নতুন সিনেমায় তাঁকে কাস্ট করা মানেই ফেডারেশনের বিরোধিতা করা।  

এছাড়াও মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করায় শাসক দলের বিরোধিতার শিকার হয়েছিলেন দেব। পুজোতেও স্ক্রিনিং কমিটির বিরোধিতা করে ছবি এনে রোষানলে পড়েন। তবে দেবের সাফ কথা, পেশাগত প্রয়োজনে তিনি কোনও আপস করবেন না। প্রযোজক হিসাবে যাকেই তিনি উপযুক্ত মনে করবেন, তাঁকেই তাঁর ছবিতে নেবেন।

তাঁর এই সিদ্ধান্তে ফেডারেশনের সঙ্গে তাঁর দ্বৈরথ কতটা গড়ায়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *