February 16, 2026
AAJ 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে শক্তির প্রদর্শন করল ভারত। ৬১ রানের বড় জয়ে সুপার এইটে জায়গা প্রায় পাকা করে ফেলল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইনে ধস নামান ভারতীয় বোলাররা। প্রথম ওভারেই বড় ধাক্কা – হার্দিক পাণ্ড্য চতুর্থ বলেই শূন্য রানে ফেরান ফারহানকে। শূন্য রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ওভারে আবার আঘাত – জসপ্রীত বুমরাহ-র বলে ৬ রানে আউট হন সাইম আয়ুব।

এরপরও রোখা যায়নি ভারতীয় বোলিং আক্রমণকে। অধিনায়ক সলমন আলি আঘা মাত্র ৪ রান করে বুমরাহর বলে হার্দিকের হাতে ক্যাচ দেন। বাবর আজম অক্ষরের বলে আউট হয়, ইসমান ৪৪ রানে স্টাম্পড। মহম্মদ নওয়াজ, শাদাব, আশরফ, আবরার – কেউই দাঁড়াতে পারেননি। ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। হার্দিক, বুমরাহ ও বরুণ দুটি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ধাক্কা দিয়েই অভিষেক শর্মা শূন্য রানে আউট। কিন্তু সেখান থেকে ম্যাচের রাশ ধরেন ঈশান কিষান। মাত্র ২৭ বলে অর্ধশতরান, শেষপর্যন্ত ৪০ বলে ঝকঝকে ৭৭ রান করে ম্যাচ একপ্রকার একাই বের করে দেন তিনি। পাকিস্তানের বোলার সাইম আয়ুব পরপর দু’বলে তিলক ভার্মা ও হার্দিককে আউট করলেও ততক্ষণে ম্যাচ ভারতের মুঠোয়।

অধিনায়ক সূর্যকুমার যাদব ৩২ রান করেন, শিবম দুবে যোগ করেন ২৭। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই জয় নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে ভারত – পাকিস্তান বিশ্বকাপ দ্বৈরথে ফল দাঁড়াল ৮-১।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ‘দাদাগিরি’ দেখিয়ে ভারত বুঝিয়ে দিল মাঠে নামলে ইতিহাসই কথা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *