মেয়ে রাহার জন্মের পর থেকেই নিজের জীবনে বড় পরিবর্তনের কথা বহুবার জানিয়েছেন আলিয়া ভট্ট। মাতৃত্বের দায়িত্ব তাঁকে আরও সংবেদনশীল করে তুলেছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। মেয়েকে জনসমক্ষে আনার ক্ষেত্রেও তাঁর উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমবার রাহাকে ক্যামেরার সামনে আনার দিনটি তাঁর জন্য ভীষণ উদ্বেগের ছিল।
এই প্রেক্ষিতেই সদ্গুরুর কাছে প্রশ্ন করেন আলিয়া, কীভাবে একজন ভালো মা হওয়া যায়? উত্তরে সদ্গুরু হেসে বলেন, “যে মা-বাবা অতিরিক্ত চিন্তা করেন, তাঁরা কখনও ভালো মা-বাবা হতে পারেন না।” তাঁর উত্তর শুনে আলিয়াও হেসে বলেন, “আমার মনে হয় না কোনও মা-বাবার থেকে এই উদ্বেগ দূর করা সম্ভব, আপনিও তা জানেন।”
শুধু আলিয়াই নন, মেয়েকে চোখে হারান স্বামী রণবীর কাপুরও।
