সোমবার, ৩ মার্চ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা।এর পরের বছরই ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছহ।
গত বারের থেকে চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বার পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন । ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা বেশি । সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলছে ২০৮৯টি জায়গায়। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি।
এর মধ্যে পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছেন। প্রতিটি মূল ‘গেট’ এবং কেন্দ্রের সুপারভাইজ়ারের ঘরে থাকছে সিসিটিভির বন্দোবস্ত।পরীক্ষাকেন্দ্রে থাকছে‘মেটাল ডিটেক্টর’। এ ছাড়া,এ বছর থেকে প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনে। এবং পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে। সেই সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে । পরীক্ষাকেন্দ্রেও কড়া নজরদারি থাকছে।।
এ বছর যে নতুন দু’টি বিষয়ে পরীক্ষা হচ্ছে, সেগুলি হল এআরটিআই এবং ডেটা সায়েন্স। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে এ বছরের মতো তাঁর পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে ।
