March 29, 2026
mamata 4

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর সরকারের তরফে। প্রতিনিয়ত রাজ্যবাসীর সুবিধার জন্য প্রায়ই নানান উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নির্দেশেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য তৈরি করা হল একটি বিশেষ কমিটি।

মুখ্যমন্ত্রী চার সদস্যের একটি কমিটি তৈরির নির্দেশ দিয়েছিলেন। যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান, তাঁদের এই বিশেষ কমিটির কাছে নিজেদের অভিযোগ জানাতে হবে। এই বিশেষ কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার।

সেই সঙ্গেই রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *