March 17, 2026
dr hemant biswa sarma 1

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অসমে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, মাজুলি, ডিফু, উমরাংসো ও মানসে এই চারটি বিমানবন্দর গড়ে তোলা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, দুর্গম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় বিমান যোগাযোগ উন্নত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলে সংযোগ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও ত্বরান্বিত হবে। এছাড়াও তিনি জানান, লোকপ্রিয় গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দর-এর নতুন টার্মিনালে বিমান অবতরণ কার্যক্রম শুরু হবে।

নতুন টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা বাড়বে, ভ্রমণের অভিজ্ঞতা উন্নত হবে এবং গুয়াহাটি উত্তর-পূর্ব ভারতের একটি প্রধান বিমান পরিবহণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি দাবি করেন, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মোরান ইএলএফ-কে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। বন্যার সময়েও এই সুবিধা সচল থাকবে বলে তিনি জানান, যা দুর্যোগ মোকাবিলায় সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *