March 23, 2026
train 11

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। অবশেষে মুঙ্গিয়াকামি থেকে রেল স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ১৫৬৬৩/১৫৬৬৪ আগরতলা–শিলচর এক্সপ্রেস ট্রেন।

জানা যায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামি স্টেশনে আগরতলা–শিলচর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেন। আবেদনের প্রেক্ষিতেই ভারত সরকারের রেল দপ্তর থেকে অনুমোদন মেলে। এই ট্রেন যাত্রাবিরতির ফলে মুঙ্গিয়াকামি ও আশপাশের এলাকার মানুষ আগরতলা ও শিলচরের সঙ্গে আরও সহজে যোগাযোগ স্থাপন করতে পারবেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই নতুন যাত্রাবিরতির ফলে শুধু যাতায়াতই নয়, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটায় রেল দপ্তর ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *