মদনমোহন বাড়ি থেকে শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহারের রাজ ঐতিহ্য ৫০০ বছর পুরনো বড়দেবের পুজোর শক্তিদন্ড অর্থাৎ ময়না কাঠ পৌঁছালো দেবী বাড়িতে। আজ থেকে শুরু করে নবমী পর্যন্ত চলবে পুজো এমনটাই জানাচ্ছেন রাজপুরহিত দিনেন্দ্রনাথ ভট্টাচার্য। আজ ময়নাকাঠ স্নান করিয়ে তা প্রতিষ্ঠিত করা হলো দেবী বাড়িতে। এরপর তিনদিন শক্তিদন্ড সেখানে হাওয়া খাবে। এরপর প্রভাত চিত্রকর এর হাত ধরে শুরু হবে প্রতিমা নির্মাণের কাজ। প্রতিদিন চলবে পুজো। রয়েছে বলি প্রথার প্রচলন।
কোচবিহার মহারাজা, স্বপ্নাদেশে ময়না কাঠের মাধ্যমে শক্তি দণ্ড নির্মাণের নির্দেশ পান। তারপর থেকেই প্রতিবছর ময়না কাঠকে শক্তি দন্ড হিসেবে পুজো করে মূর্তি নির্মাণ শুরু হয়। একমাস আগে এই ময়না কাঠের প্রথম পুজো হয়েছিল ডাঙ্গরাই মন্দিরে। সেখান থেকে ময়না কাঠ চলে যায় মদনমোহন বাড়িতে। আজ মদনমোহন বাড়ি থেকে দেবী বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে ময়না কাঠকে। আজকের বিশেষ আচার অনুষ্ঠানের মধ্যে পায়রা বলি এবং পরমান্য ভোগ হিসেবে ব্যবহার করা হবে। দৈনিক চলবে পুজো।
