February 11, 2026
WhatsApp Image 2024-11-07 at 2.07.34 PM

সরকার টাকা দিলেও কিছু পড়ুয়া পাচ্ছে না ট্যাব কেনার টাকা। এই নিয়ে আগেই অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনায় নড়ে চড়ে বসল নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। স্কুল শিক্ষা সচিবের থেকে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। ট্যাবের টাকা কেন পড়ুয়ারা পেলেন না? এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে? বিস্তারিত জানতে চাইলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

মুখ্য সচিবকে রিপোর্ট পাঠালো স্কুল শিক্ষা দফতর। এখনও পর্যন্ত ৮৪ জন পড়ুয়ার ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। যেসব অ্যাকাউন্টে টাকা গেছে সেই একাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। তদন্তের জন্য সাইবার সেল এর সাহায্য নেওয়া হচ্ছে। আরও কারা কারা টাকা পায়নি তার খোঁজ চালানো হচ্ছে।এখনও পর্যন্ত একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তদন্ত করছে স্কুল শিক্ষা দফতর। মুখ্যসচিবকে রিপোর্ট পাঠিয়ে জানালো স্কুল শিক্ষা দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *