March 23, 2026
PST 14

ফুটবল বিশ্বে এক নতুন মাইলফলক। ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১২৫ মিলিয়ন ডলার পুরস্কার। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই ঘোষণা দিয়েছে, যা ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারের অঙ্ক।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২ দলের এই বিশ্বকাপ। এই আসরে বিশ্বের সেরা ৩২টি ক্লাব অংশ নেবে, যা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো। ফিফা কাউন্সিল অনুমোদিত পুরস্কার বিতরণ পদ্ধতিটি মূলত দুটি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি।

পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার:

  • গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ২ মিলিয়ন ডলার এবং ড্রর জন্য ১ মিলিয়ন ডলার।
  • শেষ ষোলতে পৌঁছালে ৭.৫ মিলিয়ন ডলার।
  • কোয়ার্টার ফাইনালে পৌঁছালে ১৩.১২৫ মিলিয়ন ডলার। সেমিফাইনালে পৌঁছালে ২১ মিলিয়ন ডলার।
  • রানার-আপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার। এবং চ্যাম্পিয়ন দল পাবে ৪০ মিলিয়ন ডলার।

ইউরোপের (উয়েফা) ক্লাবগুলো পাবে ১২.৮১ মিলিয়ন থেকে ৩৮.১৯ মিলিয়ন ডলার। দক্ষিণ আমেরিকার (কনমেবল) দলগুলো পাবে প্রায় ১৫.২১ মিলিয়ন ডলার। উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাকাফ), এশিয়া (এএফসি) এবং আফ্রিকার (সিএএফ) দলগুলো পাবে ৯.৫৫ মিলিয়ন ডলার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “এই টুর্নামেন্টের জন্য ফিফা কোনো তহবিল ধরে রাখবে না, কারণ সমস্ত রাজস্ব ক্লাব ফুটবলে বিতরণ করা হবে।” তিনি আরও জানান, এই ধরনের টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থ প্রদান পুরস্কার করা হবে।

এই ঘোষণার ফলে, ক্লাব ফুটবলে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশ্বের সেরা ক্লাবগুলো এই মর্যাদাপূর্ণ ট্রফি জেতার জন্য তাদের সেরাটা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *