February 11, 2026
AAJ 1

সময়টা ভালো যাচ্ছে না শিল্পা শেট্টীর! একদিকে তাঁর উপর রয়েছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। অন্যদিকে, প্রযুক্তির সহায়তায় তাঁর চেহারা, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি নকল করে অজস্র ছবি, বই, ভিডিয়ো তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল সেই সব ছবি। এমনটাই অভিযোগ শিল্পার।

ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ফলে এবার আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী। পুরো বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত বেশ কিছু সমাজমাধ্যম এবং ডিজিটাল ওয়েবসাইটকে এই ধরনের ছবি, ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দেয়  বোম্বে হাইকোর্ট।

বিচারপতি অদ্‌ভেদ শেঠনা বলেন, “যে কোনও ব্যক্তির বিনা অনুমতিতে তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা দণ্ডনীয় অপরাধ।” তাঁর কথায়, “কারও ব্যক্তিজীবনকে প্রকাশ্যে এনে তাকে বিকৃত করার কোনও অধিকার নেই। যে সব ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম এই অন্যায় করেছে, তাদের অবিলম্বে সব কিছু মুছে ফেলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *