April 6, 2026
AAJ 1

৮৩ বছর বয়স। তবুও কাজে বিন্দুমাত্র বিরাম নেই। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও বেশি করে কাজে নিজেকে ডুবিয়ে দিচ্ছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।

অভিনেতার এই অদম্য কর্মস্পৃহা নিয়ে অনুরাগীদের মধ্যে যেমন কৌতূহল রয়েছে, তেমনই রয়েছে উদ্বেগও। এত পরিশ্রম তাঁর স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

সম্প্রতি নিজের ব্লগে এই প্রসঙ্গেই মুখ খুলেছেন অমিতাভ। সেখানে তিনি জানান, কাজ তাঁর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। একদিন কাজ না থাকলেই তিনি অস্বস্তি অনুভব করেন। তাঁর কথায়, “একটা দিন কাজ না করতে পারলে ভালো  লাগে না। রুটিনে হঠাৎ পরিবর্তন এলে জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দিনটা অচেনা মনে হয়।”

শুধু কাজই নয়, অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখাও তাঁর নিত্যদিনের অভ্যাস। প্রতি রবিবার নিয়ম করে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি ব্লগের মাধ্যমেও নিজের ভাবনা ভাগ করে নেন।

অমিতাভ আরও বলেন, এই অস্থিরতা বা উদ্বেগ শুধু তাঁর একার নয়, অনেকের মধ্যেই এই অনুভূতি কাজ করে। তাঁদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “যদি কখনও মনে হয় দিনটা ঠিকভাবে শুরু হচ্ছে না, মন অস্থির লাগছে, তা হলে শান্ত থাকার চেষ্টা করুন। উদ্বেগ স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *